
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে॥
হবিগঞ্জ শহরের নোয়াহাটি এলাকা থেকে অনয় চক্রবর্তী (১৮) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার দুপুরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তার পরিবারের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ওই এলাকার ডা. অজিত চক্রবর্তীর পুত্র ও শচীন্দ্র কলেজের এইচএসসি পরিক্ষার্থী। সে সকালের দিকে কাউকে কিছু না বলে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পরীক্ষা খারাপ হয়। বাসায় এসে পরিবারের লোকজনের সাথে কথা না বলে মন খারাপ করে থাকে। কিছু না খেয়েই রাতে ঘুমিয়ে পড়ে। গতকাল সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আপনার মতামত লিখুন :