দৈনিক বায়ান্ন পত্রিকায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২১, ১:২৪ পূর্বাহ্ন /
দৈনিক বায়ান্ন পত্রিকায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ।

সুনামগঞ্জ প্রতিনিধি।। 

জাতীয় দৈনিক বায়ান্ন পত্রিকায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ। পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকীর স্বাক্ষরিত কার্ড ও ফিতা প্রতিনিধির হাতে পৌঁছে দিলেন সিলেট অফিসের ব্যুরো এম এ রহীম। মঙ্গলবার বিকালে কার্ড ও ফিতা প্রদানলে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, অর্থ সম্পাদক সোহেল তালুকদার।

উল্লেখ্য আগামী ৩০ ডিসেম্বর মুক্তিযোদ্ধের স্বপক্ষের জাতীয় দৈনিক বায়ান্ন পত্রিকাটি একঝাক তরুণ ও প্রবীন সংবাদ কর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তাই আপনার / আপনাদের প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপন পত্রিকাটির পথ চলাকে আরো গতিশীল করবে। সংবাদ ও বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে সেলফোন- ০১৭১২৮১২৯৮৪ নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা করার জন্য প্রতিনিধি অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন, তিনি ইউরোপ এনটিভি, দৈনিক উত্তরপূর্ব সদর ও শান্তিগঞ্জ প্রতিনিধি, দৈনিক সুনামগঞ্জ খবরের শান্তিগঞ্জ অফিস প্রধান হিসাবে দায়িত্বরত। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।