
দ্য সিলেট পোষ্ট ডেস্কঃ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তাহিরপুর উপজেলা সদরের রতনশ্রী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রতনশ্রী পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু জায়েদ লিপু।
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর মায়েদের উপস্থিতি-তে সমাবেশে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেলী রানী রায়। সহকারী শিক্ষক হীরা তালুকদার, প্রীতি রানী পাল, মায়েদের পক্ষে বক্তব্য রাখেন ছাত্র অভিবাবক চম্পা আক্তার ও কল্পনা বেগম প্রমুখ।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র সরকার জানান, শিশুদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলার সবগুলো বিদ্যালয়ে এ ধরনের সভা সমাবেশ আয়োজন করার নির্দেশনা রয়েছে।
আপনার মতামত লিখুন :