হবিগঞ্জের মাধবপুরে ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৯


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২১, ১২:২২ পূর্বাহ্ন /
হবিগঞ্জের মাধবপুরে ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৯

ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছে। বুধবার ২৪ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামে ধান কাটা নিয়ে নাসির মিয়া ও একই গ্রামের রইছ আলীর ছেলে ফজল মিয়ার মধ্যে সংঘর্ষ বাঁধে।

জানা যায়, ফজল মিয়া তার নিজ জমির ধান কাটার জন্য পার্শ্ববর্তী এলাকা থেকে একটি ধান কাটার মেশিং নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় একই গ্রামের নাসির মিয়া তাকে বাধা দিলে উভয় পক্ষের মাঝে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি সোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী পুরুষসহ ১৯ জন আহত হবার খবর পাওয়াগেছে ।

আহতরা হলেন, ফুলমতি বেগম ৫১, মিনা বেগম ২৮, জসু মিয়া ২২, সজল মিয়া ২১, ফজল মিয়া২৪, মুলেদা বেগম ৩০, লিটন ৩২, মাসুম মিয়া ১৭, নাসির মিয়া ৩৫, জসিম ২৫, মঈন উদ্দিন ২৪ ,লাল মিয়া ৩০, আমেনা বেগম ২৩, মারুফা ২৩, হৃদয় মিয়া ২১, পরমিলা ৩০, মোঃ রুবেল মিয়া ৩২, স্বপন মিয়া ১৭ ও জুয়েল মিয়া ২৫ । স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয় বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে প্রেরন করা হয়।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।