তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন / ০
তেঁতুলিয়ায় চেয়ারম্যান  স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের তেতুলিয়ায় তিরনই হাট ইউনিয়ন পরিষদের উদ্যাগে চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত কাল শুক্রবার ৯ অক্টোবর বিকেলে ফকির পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রণচণ্ডী মহানন্দা যুব সংঘ ১-০ গোলে রওশন পুর তরুন ক্লাবে কে পরাজিত করে। ফাইনালে জয়লাভ করেছে।

২ নং তিরনই হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগির হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বিশেষ অতিথি তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন , তেতুলিয়া উপজেলা সহকারী কমিশনার( ভুমি) এস এম আকাশ, তেতুলিয়া মডেল থানার অফিসাস ইনর্চাজ মোঃ লাইছুর রহমান উপজেলা বি এন পির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু তিরনই হাট বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক আমান,ফকির পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, অনলা ইন জুয়া ক্যাসিনো, মোবাইল গ্যাম, মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে খেলামুখী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই খেলার মাধ্যমে সামাজিক নোংরামি, অপসংস্কৃতি দূর হবে। সবাই খেলা মুখী হবে। মেধা ও মননের বিকাশ লাভ করবে৷ আগামীতে আরো বড় পরিসরে খেলা অনুষ্ঠিত হবে বলে আশা আয়োজকদের।

খেলাকে ঘিরে স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুটবলপ্রেমী দর্শকরা উপভোগ করেন দারুণ এক ফাইনাল ম্যাচ। খেলার মহানন্দা যুব সংঘ -৬ রওশন পুর তরুন ক্লাবের ৫ গোলে জয় পেয়েছে মহানন্দা যুব সংঘ ১ গোলে।