তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী অফিসার কে বদলী, পরে কর্মস্থল হতে প্রত্যাহার
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ১১:২৮ অপরাহ্ন /
০
পঞ্চগড় প্রতিনিধি খাদেমুল ইসলাম
পঞ্চগড়ের তেতুলিয়ায় আলোচিত উপজেলা নির্বাহি কর্মকর্তাকে প্রত্যারপূর্বক জনপ্রশাসন মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (০২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনের পর রোববার (০৫ জুলাই) সপ্তাহের প্রথম কর্মদিবসে বিষয়টি জানাজানি হয়।
প্রজ্ঞাপনে বলা হয় তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরুকে বর্তমান কর্মস্থল হতে প্রত্যাহার পূর্বক সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) জনপ্রশাসন মন্ত্রনালয় পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে রবিবার ৫ জুলাই বিকালে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন জানান জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে তেঁতুলিয়া ইউএনওকে মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে বিষয়টি জেনেছি।
জানা গেছে তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা এখনো তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরু তেঁতুলিয়াতেই রয়েছেন। তিনি আদেশের পরও কর্মস্থল ত্যাগ করেননি।
এর আগে ২৯ জুন ওই ইউএনও কার্য্যালয়ের সামনে উর্মি আক্তার এক নারী ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নিয়েছে ইউএনও আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে অভিযোগ এনে টাকা ফেরত চেয়ে ইউএনও সামনে ফেসবুকে লাইভ করেন। পরে জেলা প্রশাসনে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুর বিরূদ্ধে টাকা ফেরত পেতে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেন।
এ নিয়ে বুধবরা (১ জুলাই) উপজেলা অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার হোসেন বাদী হয়ে উর্মি আক্তারের বিরূদ্ধে সাইবার আইনে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।
আপনার মতামত লিখুন :