
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মামি ও ভাগনীকে সংঘবদ্ধ ধর্ষণের একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। (রবিবার রাতে) দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে একটি গানের অনুষ্ঠান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে।
পুলিশ স্থানীয়রা জানায়, ভুক্তভোগী নারী ও তার ভাগনী স্থানীয় একটি গানের অনুষ্ঠান শেষে বাড়িতে ফির ছিলো । বাড়িতে কাউকে না পেয়ে তারা যখন স্বজনদের খুঁজতে বের হন, তখন কয়েকজন যুবক কৌশলে তাদের দুজনকে আলাদা করে নিয়ে যায়। ধর্ষণের শিকার হলো যে ভাবে যুবকেরা ভুক্তভোগী নারীকে নদীর পাড়ে এবং তার ভাগনীকে একটি বাড়িতে নিয়ে পৃথকভাবে সংঘবদ্ধ ধর্ষণ করে।
পরদিন সোমবার তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
আইনি পদক্ষেপ: ঘটনার পরপরই দেবীগঞ্জ থানার পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার জানিয়েছেন যে, লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :