দুই ভাই বোনের মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন /
দুই ভাই বোনের মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড় সদর উপজেলা পুকুরের পানিতে পড়ে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।রোববার (৩১ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দর ছেলে-মেয়ে। তারা মা আছিয়া খাতুনের সঙ্গে থাকতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসিফ ও সাথী মায়ের কাছে থাকতো। তাদের মা আছিয়া একজন শ্রমিক। কাজে গিয়েছিল। সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে তল্লাশি চালান।একপর্যায়ে রাতে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের লাশ ভেসে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুকুরে নেমে আরও খোঁজাখুঁজি চালালে পুকুরের পানি থেকে সাথীর লাশ উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয়দের ধারণা পুকুর পাড়ে থাকা আম গাছ থেকে আম পাড়তে গিয়ে তারা পানিতে পড়ে যায়।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।