নবীগঞ্জ বিলুপ্তির পথে মিঠাপানির মাছ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ৩০, ২০২৪, ১০:১০ অপরাহ্ন /
নবীগঞ্জ বিলুপ্তির পথে  মিঠাপানির মাছ
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
কালের পরিবর্তে হারিয়ে যাচ্ছে  উপজেলার বিভিন্ন প্রজাতির মিঠাপানির মাছ। এখন বাজারে গেলে চাষের মাছ ছাড়া কিছুই পাওয়া যায় না। বর্ষা মৌসুমে পানি থৈ থৈ করলেও এখন আর আগের সুস্বাদু মাছ শিং, কৈ, শৈল, পুটি, ভেদা, বাইম, গুতুম ইত্যাদি পাওয়া যাচ্ছে না। সরেজমিনে উপজেলার মাধবপুর ব্রিজের পাশে নদীতে ছিটকি জাল ও নৌকা দিয়ে শিকারিদের মাছ শিকার করতে দেখা যায়। তবে তারা জানান, সারাদিনে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। এর একমাত্র কারণ হলো, বিভিন্ন কোম্পানীর ক্যামিকেলের কারণে নদীর বিভিন্ন প্রজাতির মাছ মরে যাচ্ছে। যার ফলে এখন আর এসব মাছ পাওয়া যায় না। তবে এক সময় এ নদীতে জাল ফেললেই প্রচুর মাছ উঠতো। অথচ বর্ষা মৌসুমে পানি প্রচুর থাকলেও আগের মতো মাছ পাওয়া যায় না।