পঞ্চগড় তেঁতুলিয়ায় ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন /
পঞ্চগড় তেঁতুলিয়ায় ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম-
পঞ্চগড় ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।পঞ্চগড় জেলার জেলা গোয়েন্দা শাখা অভিযান করে মোঃ কিষান লাল ( ২৬) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গত ইং ১৮/০৪/২০২৪ তারিখ এসআই/মোঃ আবু হোসেন এর নেতৃত্বে, এস আই, রেজাউল করিম এএসআই/ নয়ন দেবনাথ ও সঙ্গীয় ফোর্সসহ পঞ্চগড় তেতুলিয়া থানাধীন তেতুলিয়া ইউপির মাথাফাটা মৌজার অন্তর্গত আব্দুল লতিফ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী ১। কিষান লাল(২৬), পিতাঃ পরিমল লাল, সাং সাহেবজোত, থানা – তেতুলিয়া, জেলা – পঞ্চগড়কে ৫০০ (পাঁচশত) গ্রাম শুষ্ক গুল্ম গাঁজা, একটি ইয়ামাহা মোটর সাইকেল, ও একটি বাটন যুক্ত মোবাইল সহ গত ইং ১৮/০৪/২০২৪ তারিখ ১৪.৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। এ বিষয়ে পঞ্চগড় তেতুলিয়া থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Khademul Islam