রাজনগরে জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষনের উদ্বোধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ৯, ২০২২, ৭:২৫ অপরাহ্ন /
রাজনগরে জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষনের উদ্বোধন

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রাজনগর সদর, পাঁচগাঁও, মুন্সিবাজার, কামারচাক ও উত্তরভাগ ইউনিয়নের মাঠ পর্যায়ে নির্বাচিত সুপারভাইজার ও গণনাকারীদের জন্য ৪ দিনের এই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

এর আগে উপজেলার মনসুরনগর, টেংরা ও ফতেপুর ইউনিয়নে মঙ্গলবার প্রশিক্ষণ শেষ হয়েছে।তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজে কামারচাক ইউনিয়নে প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো: আতাউর রহমান।

জনশুমারি গৃহগণনার জোনাল অফিসার যিশু দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রহিম খান, আইটি সুপারভাইজার রীজন শর্মা প্রমুখ।