হবিগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার প্রাণ আরএফএল কোম্পানীর ৩ নারী শ্রমিক ক্যামিলের বিষাক্ত গ্যাসে বিষাক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তারা হল, প্রিয়া আক্তার (২০), সোনিয়া আক্তার (২১) ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিকরা রাত ৮টা থেকে দ্বিতীয় শিফটে কোম্পানীতে কাজ করছিলো। এক পর্যায়ে ক্যামিকেলের বিষাক্ত গ্যাসে তারা অচেতন হয়ে পড়ে। সহকর্মীরা প্রথমে কোম্পানীর নিজস্ব হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে শ্রমিকরা জানান, প্রায়ই গ্যাসের কারনে এমন হচ্ছে। এরপরও দায়িত্বপ্রাপ্তরা ব্যবস্থা নিচ্ছে না
আপনার মতামত লিখুন :