সংবাদ প্রকাশের পর নারীলোভী সফরের দৌড়ঝাঁপ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২২, ১০:২৭ অপরাহ্ন /
সংবাদ প্রকাশের পর নারীলোভী সফরের দৌড়ঝাঁপ

স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে চাউল ব্যবসায়ীর অপকর্মে অতিষ্ট নারীরা” শিরোনামে সংবাদ প্রকাশের পর নিজেকে বাঁচাতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছে নারীলোভী সফর আলী। ভুক্তভোগী নারী ওই লম্পটের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

অপরদিকে চাঁদাবাজির মৌখিক অভিযোগসহ সংবাদ না করতে সংশ্লিষ্ট প্রতিবেদকদের মুঠোফোনে প্রাণনাশের হুমকি প্রদান করছে ওই নারীলোভী লম্পটের সহযোগীরা।

উল্লেখ্য-স্থানীয় বড় বাজারের চাউল ব্যবসায়ী মায়ের দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং ২নং ইউনিয়নের আদম খানী মহল্লার দৌছ মোহাম্মদের পুত্র সফর আলী(৪০)এর বিরুদ্ধে চাউল ক্রয় করতে আসা নারীদের গায়ে হাত দেয়াসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে গতকাল ৩ এপ্রিল রোববার সিলেট পোস্টসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।এর পরপরই নিজেকে বাঁচাতে বিভিন্ন রাঘব বোয়ালদের কাছে দৌড়ঝাঁপ শুরু করে সফর এবং সংবাদ প্রকাশ না করতে প্রতিবেদকের মুঠোফোনে চাঁদাবাজির অভিযোগ এনে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে লম্পট সফর আলীর সহযোগীরা।

জানা যায়,চাউল কেনার সুবাদে অনেক অসহায় নারী সফর আলীর দোকানে আসে,এই সুযোগে চাউল দেখানোর নাম করে দোকানের পিছনে নিয়ে মহিলাদের গায়ে হাত দেয়াসহ মহিলাদের সাথে অসভ্য আচরণ করতো সফর। মহিলাদের সাথে খারাপ আচরণের কারনে কয়েকবার জরিমানাও গুনতে হয়েছে তাকে। এমনকি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বাজার সদাই করতে আসা নারীদের প্রায়ই উত্যক্ত করতো সফর।দোকানের সামনে দিয়ে কোন নারী হেটে গেলে ইভটিজিংয়ের শিকার হতো।

অন্যান্য চাউল ব্যবসায়ীরা জানান,সফর আলী একজন নারী লোভী। স্ত্রী সন্তান থাকতেও পরনারীকে লালসার শিকার বানায় সে।এনিয়ে একাধিকবার প্রতিবেশী ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে হুশিয়ারী দেয়া হয়েছে। অথচ দিনদিন সফরের কুদৃষ্টি আরো প্রখর হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী নারী জানান,তিনি সফর আলীর দোকানে চাউল ক্রয় করতে গিয়েছিলেন, এসময় চাউল দেখাবার কথা বলে দোকানের পিছনে নিয়ে ওই নারীর গায়ে হাত দিয়ে তাকে ভোগ করতে চেয়েছিলো লম্পট সফর।এসময় তিনি তাকে ধাক্কা দিয়ে ফেলে নিজের ইজ্জত রক্ষা করে দ্রুত ওই দোকান ত্যাগ করেন।

এব্যাপারে সংবাদ প্রকাশের পর অন্যান্য পত্রিকার সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করলেও মূল প্রতিবেদকের কাছে অস্বীকার করেন সফর আলী।