মৌলভীবাজার সদর উপজেলার ১২ইউপি চেয়ারম্যান শপথ নিলেন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২২, ১২:০২ পূর্বাহ্ন /
মৌলভীবাজার সদর উপজেলার ১২ইউপি চেয়ারম্যান শপথ নিলেন

মৌলভীবাজার প্রতিনিধি

ইউনিয়র পরিষদের চতুর্থ ধাপে নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবরীনা রহমান, চেয়ারম্যানগণের পক্ষে একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সুফিয়ান ও আমতৈল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুজিত চন্দ্র দাশ।

শপথ নেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সুফিয়ান,মোস্তফাপুর ইউনিয়নের তাজুল ইসলাম তাজ,মনুমুখ ইউনিয়নের এমদাদ হোসেন জুনু, খলিলপুর ইউনিয়নের আবু মিয়া চৌধুরী,কামালপুর ইউনিয়নের আপ্পান আলী, কাগাবলা ইউনিয়নের ইমন মোস্তফা,আখাইলকুড়া ইউনিয়নের শেখ মো. বদরুজ্জামান চুনু, কনকপুর ইউনিয়নের রুবেল উদ্দিন, চাঁদনীঘাট ইউনিয়নে আখতার উদ্দিন,নাজিরাবাদ ইউনিয়নের আশরাফ উদ্দিন আহমদ,আমতৈল ইউনিয়নের সুজিত চন্দ্র দাশ ও গিয়াসনগর ইউনিয়নে ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোশারফ টিটু।