কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের সাধারণ সভা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২১, ১২:৫৮ পূর্বাহ্ন /
কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের সাধারণ সভা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
কুলাউড়ায় ভাড়াটিয়া দোকানদারদের অধিকার ভিত্তিক সংগঠন টিবিএফ’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম শামীম।

জেনারেল সেক্রেটারী মইনুল হক বকুলের পরিচালনায় সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের উপর বক্তব্য রাখেন- কাদিপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান টিবিএফ’র কো-চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, আব্দুল হান্নান, মদরিছ আলী, কার্যকরী সদস্য এম. হাজির আলী, আলাউর রহমান মিন্টু, মিজানুর রহমান মজুমদার, রেহান উদ্দিন আহমদ, জাহের আলম চৌধুরী, নাজমুল বারী সোহেল, এমএ জলিল, মকদ্দছ আলী, খন্দকার অজিউর রহমান আসাদ, চিনু মিয়া, জয়েন্ট সেক্রেটারী শরফ উদ্দিন তমু, মো. আব্দুল মোক্তাদির জায়েদ, ট্রেজারার আব্দুস শুকুর, অর্গানাইজিং সেক্রেটারী মেহেদী হাসান খালিক প্রমুখ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন- লোকমান হোসেন, মো. শাহীন আহমদ, তোফাজ্জুল খাঁন রকি, আবুল কালাম আজাদ, এবাদুর রহমান, মো. রিয়াজ উদ্দিন, সাইফুল আসিফ রাজু, শামীম আহমদ, খোকন রানা, জহিরুল ইসলাম এসু, কামরুল ইসলাম ও রুহুল আমীন প্রমুখ। সভায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ)’র ঘোষণাপত্র ও গঠনতন্ত্র উপস্থিত সকলের সম্মতিতে অনুমোদন দেয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, সংগঠনের সদস্যদের আর্থিক স্বাবলম্বী করার লক্ষ্যে দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী সঞ্চয়ী ফোরাম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে এই কাযক্রম শুরু হচ্ছে।