
খাদেমুল ইসলাম তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাওঁতাল সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। গত রোববার রাতে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সাতমেড়া ইউনিয়নের নুনিয়া পাড়া ও করতোয়া টি এস্টেট এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ হোসেনের সভাপতিত্বে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম প্রধান অতিথী হিসেবে উপস্থিত হয়ে শীতার্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাওঁতাল সম্প্রদায়ের সদস্যদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি প্রমুখ।
উল্লেখ্য এবারের শীত মৌসুমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২১ হাজার ৬০০ কম্বল ও কম্বল কেনার জন্য নগদ ৮ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা জেলার ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মাধ্যেম বিতরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন।
আপনার মতামত লিখুন :