জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত দ্যা সিলেট পোস্ট’র ঝালকাঠি প্রতিনিধি আবু সায়েম আকন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২১, ১২:১৫ পূর্বাহ্ন /
জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত দ্যা সিলেট পোস্ট’র ঝালকাঠি প্রতিনিধি আবু সায়েম আকন

ডেস্ক রিপোর্টঃ

দ্যা সিলেট পোস্ট’র ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকনের জন্মদিন উপলক্ষে বিভিন্ন ব্যাক্তি ও মহলের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

৭ ডিসেম্বর তার জন্মদিন উপলক্ষে সাংবাদিক মহল, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পরিবারের সদস্য, সামাজিক সংগঠনের সদস্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের বন্ধু, পরিচিতজনরা বিভিন্ন ভাবে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এ ব্যাপারে সাংবাদিক আবু সায়েম আকন বলেন, আমার জীবনের বিশেষ দিনটি যারা স্বরণে রেখে আমাকে শুভেচ্ছা জানিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যেমন আমাকে ভালোবাসে আমিও তাদের অনেক ভালোবাসি। তবে আমার প্রতি তাদের এই ভালোবাসাটা একদিনের নয় সারাজীবনের।

তিনি আরো বলেন, আমার এই পর্যন্ত আসতে আমার পরিবারের অবদান অনেক বেশি। পরিবারের ভালোবাসায় আমি সবসময়ই ভালো থাকি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।