চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২১, ১:১৭ পূর্বাহ্ন /
চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড

নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে।।

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

জানা যায়, রোববার (৫ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর শানখলা ইউনিয়নের পঞ্চাশ, জাঙ্গাল, ফুলছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে পঞ্চাশ গ্রামের মৃত আং শহীদ লিলু মিয়ার ছেলে তৌফিক মিয়াকে (২৮) ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহায়তা করেছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল, তৌফিক মিয়াকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে কারাদণ্ড প্রদান করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।