মাধবপুরে গাজাঁসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২১, ১:২০ পূর্বাহ্ন /
মাধবপুরে গাজাঁসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।

মাধবপুর যাত্রী ছাউনি এলাকা থেকে বুধবার বিকালে ২ কেজি গাঁজাসহ মোহাম্মদ হোসেন (২৮) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরির্দশক মমিনুল ইসলাম (পিপিএম) তাকে গ্রেফতার করেন। ধৃত মোহাম্মদ হোসেন পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার কেশবপুর গ্রামের মোঃ তছির মিয়ার ছেলে। যাত্রীবেশে গাঁজাসহ গাড়ির জন্য অপেক্ষা করছিল সে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চত করেছেন।