বাদাম ক্ষেতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু একই পরিবার সদস্য দুইজন আহত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন /
বাদাম ক্ষেতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু একই পরিবার সদস্য দুইজন আহত

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ে বাদাম ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মকছেদুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় একই পরিবারের সদস্য তার বাবা আবু হোসেন (৫২) ও বড় ভাই মোজাফফর হোসেন (৩৬) আহত হয়েছেন। সোমবার (৮ জুন) শেষ বিকেলে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও বড়বাড়ি এলাকায় এঘটনাটি ঘটে। মকছেদুল দুই ছেলে সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও বড়বাড়ি এলাকায় বাবা ও বড় ভাইয়ের সাথে নিজেদের চাষ করা বাদাম শুকানোর কাজ করছিলেন। পরে বৃষ্টি শুরু হলে বাদাম তোলার কাজ শুরু করেন তারা। এসময় বজ্রপাত হলে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সবাই। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মকছেদুলকে মৃত ঘোষণা করেন। তবে তার বাবা ও বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। পরে নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।