পঞ্চগড় ০৩(তিন) টি ট্রাক ও ০১(এক) টি বাস এর ড্রাইভারকে ২০০০/-(দুই হাজার) টাকা অর্থদন্ড প্রদান


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৮, ২০২৪, ৯:০৩ অপরাহ্ন /
পঞ্চগড় ০৩(তিন) টি ট্রাক ও ০১(এক)  টি বাস এর ড্রাইভারকে ২০০০/-(দুই হাজার) টাকা অর্থদন্ড প্রদান
পঞ্চগড় জেলা প্রতিনিধি!
মঙ্গলবার (২৮ মে) বিকালে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায়পঞ্চগড় জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩(তিন) টি ট্রাক ও ০১(এক) টি বাস এর ড্রাইভারকে ২০০০/-(দুই হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ০৮(আট) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এ সময় হাইড্রোলিক হর্ণ না থাকায় ০৪(চার) টি ট্রাক এর ড্রাইভারকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক ছেড়ে দেওয়া হয়। পঞ্চগড়
জেলা প্রশাসন, এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমিনুল হক তারেক, আজিজ সারতাজ জায়েদ, ফরহাদ আহমেদ, এ, কে, এম রায়হানুর রহমান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

5:01 PM