নির্বাচনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪, ৩:৩০ অপরাহ্ন /
নির্বাচনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের জেলায় ৫ উপজেলা পরিষদের নির্বাচনে ৫ জন পদ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।৫ প্রার্থীর মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন। উপজেলা পরিষদ নির্বাচনে পদের চেয়ারম্যান পদে ৩ জন হলেন পঞ্চগড় সদর উপজেলার এডভোকেট নুরুল হুদা, বিএনপির আবু দাউদ প্রধান, আটোয়ারী উপজেলার মোঃ শাহজাহান।

ভাইস চেয়ারম্যান পদে ২ জন হলেন আটোয়ারী উপজেলার সায়মন আক্তার, তেতুঁলিয়া উপজেলার ইউনুফ আলী।জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল হক জানান, প্রত্যাহারকারীরা তাদের নিজেদের মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিবো। ইতিমধ্যে আমরা তাদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন পত্রটি নোটিশ বোর্ডে টাটানো হয়েছে।২৩ এপ্রিল মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এ ব্যাপারে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এলামুল হক এবংতেতুলিয়ায় উপজেলা নির্বাচন কমিশনার মোঃ সামিন হোসেন তিনি বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুব আলী, লিখিত ভাবে প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেন।