চুনারুঘাটে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন দুইজনকে লাখ টাকা জরিমানা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২২, ১২:৪০ পূর্বাহ্ন /
চুনারুঘাটে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন দুইজনকে লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

চুনারুঘাটে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় দুইজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  রবিবার দুপুরে চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ও ১০নং মিরাশি ইউনিয়নের রাকি আশ্রয়ন সংলগ্ন খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থান এবং ছড়া সংলগ্ন জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় মোঃ জুনাইদ মিয়াকে ৫০ হাজার ও মো. লিটন মিয়াকে ৫০ করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দÐপ্রাপ্ত জুনাইদ (২২) উপজেলার পাকুড়িয়া এলাকার আব্দুল হামিদ’র ছেলে ও লিটন মিয়া হবিগঞ্জ সদর উপজেলার লস্কর এলাকার কাসম আলীর ছেলে। এ জরিমানা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল। তিনি জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ
টাকা অর্থদন্ড আরোপ করা হয়। ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। অবৈধভাবে বালু উত্তোলন’র বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান এ অব্যাহত থাকবেও বলে সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল জানান।