গরীব ও অসহায়দের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২২, ১০:৫২ অপরাহ্ন /
গরীব ও অসহায়দের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

কুলাউড়ায় কর্মহীন গরীব ও অসহায় মানুষের মধ্যে পিয়াজ, রসুন, ডাল, সয়াবিন, আলুসহ রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে অনলাইন পোর্টাল ভয়েস অব কুলাউড়া।

এ উপলক্ষে ৭ এপ্রিল( বৃহস্পতিবার) বিকালে পৌর শহরের দক্ষিণ বাজারস্থ বারী প্লাজায় ভয়েস অব কুলাউড়া’র ব্যবস্থাপনা সম্পাদক নুরুল ইসলাম ইমনের সঞ্চালনায় ও আব্দুল কাইয়ুম মিন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সাবেক সভাপতি স্বপন কুমার দেব রতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সুমন ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রিয় কুলাউড়া’র সম্পাদক একেএম জাবের, মাছুম আহমেদ, লিটন চৌধুরী, শুন্য সুমন, খায়রুল বাশার ও ফটো সাংবাদিক রুহুল আমিন রাজ্জাক প্রমুখ।