
কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া ইসলামী ব্যাংক রবিরবাজার আউটলেট শাখার আয়োজনে এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাংকের আউটলেট শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন- সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান।ব্যাংকের রবিরবাজার আউটলেট শাখা প্রধান মো. জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-
কুলাউড়া ইসলামী ব্যাংকের এফএভিপি ও শাখা প্রধান মুহাম্মদ আনছার উদ্দিন,
লংলা আধুনিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভার.) মো. আতাউর রহমান, প্রচেষ্টার নির্বাহী পরিচালক ও সাবেক চেয়ারম্যান আলী নকি খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইসলামী আলোচক মাও. সাদিক সিকান্দার, গজভাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খানম চৌধুরী, লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইরফানুল হক, কুলাউড়া ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আব্দুল মুহিত ও আনিছুর রহমান। সভাশেষে রবিরবাজার ইসলামী ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আপনার মতামত লিখুন :