
সিলেট প্রতিনিধিঃ
দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে, তাই খুব শিগগিরিই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারি এখনও শেষ হয়ে যায়নি। তাই সকলের সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খুলে দিতে পারবো। আমরাও চাই যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে। যেহেতু সংক্রমণ কমছে, তাই আশা করছি জলদি আবার সব চালু করতে পারবো।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ রয়েছে। এই ছুটি চলবে ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। এর আগে একই কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। এরপর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সীমিত আকারে শ্রেণি শিক্ষা কার্যক্রম চালু হয়। এই সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :