তেতুলিয়ায় নিলাম সিন্ডিকেট পানির দামে গাছ বিক্রি, রাজস্ব হারিয়েছে সরকার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২২, ১১:৩০ পূর্বাহ্ন /
তেতুলিয়ায়  নিলাম সিন্ডিকেট  পানির দামে গাছ বিক্রি, রাজস্ব হারিয়েছে সরকার

খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে

পঞ্চগড় তেতুলিয়ান শালবাহান, বিড়ালি জিসি পাকা রাস্তাঘাটের সরকারী ২৫৮টি বিভিন্ন প্রজাতির  গাছ পানির দামে প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়েছে।  লাভবান হয়েছে সিন্ডিকেট  এক শ্রেনীর ব্যবসায়ীরা আর রাজস্ব হারিয়েছে সরকার।

তেতুলিয়া ২ টি  ইউনিয়ন পরিষদের অবকাঠামো উন্নয়ন কাজ চলামান রয়েছে। যার অংশ হিসাবে ইউনিয়ন পরিষদ তেতুলিয়া, শালবাহান  রাস্তা তৈরী করতে শত বছরের গাছ গুলো বাধাঁ মনে করছেন কর্তৃপক্ষ। উপজেলা ভুমি অধিদপ্তর এবং বন বিভাগের যৌথ আয়োজনে প্রকাশ্য নিলামে মোট ২৫৮টি  বিভিন্ন প্রজাতি গাছ ( আম গাছ, কাঁঠাল, নিম এবং আকাশমনি, ইউক্লেগটার,  করই গাছ) প্রায় ২ লক্ষ ৫১ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। এ নিয়ে ওই এএলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলে।সম্প্রতী ওই গাছ গুলো নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন উদয় হয়েছে। শত বছরের ঐতিহ্য বহনকারী গাছ গুলো নিমিশেই হারাবে তাদের স্থায়ীত্ব। শহর উন্নয়ন যেমন প্রয়োজন তেমনি সবুজ অরণ্যেও গুরুত্ব রয়েছে অনেক বেশি। দীর্ঘ দিনের এই গাছ গুলোকে পানির দামে বিক্রয় করা হয়েছে। অনুসন্ধানে জানাযায়, বর্তমান বাজার মুল্যে ২৫৮টি গাছের আনুুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা মত কিন্ত স্থানীয় ও প্রশানের সিন্ডিকেটের কারনে প্রকাশ্য নিলামে সরকারী ২৫৮টি বিভিন্ন প্রজাতির  গাছ মাত্র ২ লক্ষ ৫১ হাজার টাকায় বিক্রয় করা হয়। পক্ষান্তরে ওই গাছ গুলো প্রথম পক্ষের কাছ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকায় ক্রয় করে নেয় আর একজন ব্যবসায়ী। উপজেলা প্রশাসনের অবহেলার কারনে সরকার হারিয়েছে মোটা অংকের রাজস্ব এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয় কাঠ ব্যবসায়ী ও সাধারন জনগন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার  সোহাগ চন্দ্র সাহা প্রতিনিধিকে জানান, সরকারী নির্ধারিত দামে নিলামে হয়েছে।