সৈয়দ ইকরাম হোসেন।দি সিলেট পোস্ট।
সিলেট কিং ব্রিজ, সিলেট শহরের যে জায়গা সকলের বিনোদনের স্থান। যে জায়গায় সকলে আসে একটু প্রশান্তির আশায়। সেখানে এসে সবাই নিজের ক্লান্তি ফেলে যায় আর ফেলে যায় একরাশ আবর্জনা। মজার ব্যাপার হল অত্র এলাকায় আবর্জনা ফেলার জন্য কোন ব্যবস্থাও নেই।

মাঝে মাঝে কিছু সংগঠন এই জায়গা পরিষ্কার করে। তবে কিছুদিনের মধ্যেই আবার ময়লার স্তূপ জমে যায়। একজন মানুষ চাইলেও ময়লা ফেলার কোন ডাস্টবিন খুজে পাবে না।
এসব ময়লা প্লাস্টিক পানিতে ফেললে যে ক্ষতি হবে তা নিয়ে লিখলে আপনি বিরক্ত হয়ে যাবেন পড়তে পড়তে। আমি কাউকে বিরক্ত করতে চাই না। নিজের ব্যস্ত জীবনে একটু সময় হলে ভেবে দেখবেন কি অবস্থা হয়েছে এই জায়গার।
তথাকথিত সকল অনলাইন নিউজ চ্যানেলগুলো ব্যস্ত শুধু প্রমোশনের কাজে আর তাদেরকে পাওয়া যায় কেবল বড় বড় কাজে। মাঝে মাঝে মনে হয় এই শহরের রক্ষণাবেক্ষণের জন্য কেউ নেই।
কেউ কি নেই এসব দেখার?
আপনার মতামত লিখুন :