উখিয়ায় ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২১, ১:২১ পূর্বাহ্ন /
উখিয়ায় ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান

মঈনুদ্দীন শাহীন কক্সবাজার থেকে

৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে উজ্জীবিত হওয়ার শপথ পাঠ করে জাতি, দেশবাসীকে এই শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শপথ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন স্থানীয় জনসাধারণও।

আজ ১৬ ডিসেম্বর বিকেল ৪টার দিকে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালের মাঠ প্রাঙ্গণে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠান পালিত হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজাম উদ্দিন আহমেদ – উপজেলা নির্বাহী অফিসার উখিয়া,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী-চেয়ারম্যান উখিয়া উপজেলা পরিষদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাঞ্জুর মুরশেদ শাহীন-ওসি উখিয়া, জাহাঙ্গীর কবির চৌধুরী – চেয়ারম্যান রাজাপালং ইউনিয়ন এবং রাজাপালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গণ।