যশোর সদরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং চক্রের ৯ সদস্য গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২১, ১:৪৩ পূর্বাহ্ন /
যশোর সদরে দেশীয় অস্ত্রসহ  কিশোর গ্যাং চক্রের ৯ সদস্য গ্রেফতার

আঃজলিল, যশোরঃ–

যশোর জেলাকে মাদক, সন্ত্রাস,চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত করার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন কাজ করছে জেলা পুলিশের বিশেষ টীম।
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যশোর জেলার সদর থানার খড়কী এলাকার জিলা স্কুল ও সার্কিট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ০৯ টি ধারালো চাকুসহ যশোর শহরের কোতয়ালী মডেল থানার বেজপাড়ার মোঃ তাজুল ইসলামের পুত্র মোঃ শোইয়াব ইসলাম (১৪), মুড়লী মোড়ের মহসীন এলাকার মোঃ রাজু শেখের পুত্র মোঃ ইয়াছিন আরাফাত (১৬), রঘুনাথপুরের রবিউল ইসলামের পুত্র মোঃ নাঈম হাওলাদার (২২), উপশহরের এফ ব্লকের মিজানুর রহমানের পুত্র বিপ্লব হোসেন (১৯),
শেখহাটি সরদার পাড়ার সেলিম শেখের পুত্র মোঃ মিরাজ হোসেন (১৯), বড়ভেকুটিয়া এলাকার মোঃ রাজ্জাক হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন তপু (১৯), নওদাগ্রামের মোঃ কামরুল হাসানের পুত্র ইব্রাহিম হাসান (২৪), বড় ভেকুটিয়ার শওকত সরদারের ছেলে মোঃ রাসেল(৩০) এবং মুড়লী খাঁ পাড়ার মোঃ মাসুদ শেখের ছেলে ইমদাদুল শেখ(১৬) কে গ্রেফতার করেন।

এসংক্রান্ত বিষয়ে কোতয়ালী মডেল থানার মামলা নং-২১ তাং-১০/১২/২০২১ খ্রিঃ ধারা-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) ২০০২ আইনের ৪/৫ রুজু হয়েছে।
প্রেরক,