শাবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেমিনার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২১, ১১:২৩ অপরাহ্ন / ০
শাবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেমিনার

সিলেট প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এর বাংলা বিভাগের আয়োজনে ৮ ডিসেম্বর বুধবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধঃ প্রসঙ্গ জেনোসাইড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় মুক্তিযুদ্ধে শহীদ সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যা পাকিস্তানি সেনাবাহিনী আমাদের এই বাংলাদেশে ১৯৭১ সালে সংগঠিত করেছিলো তাদের এদেশীয় দোসর আল বদর, আল শামস, রাজাকারদের সহযোগিতায়। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখনো পাকিস্তান বাংলাদেশের নিকট ক্ষমা প্রার্থনা করেনি যা তাদের জাতি হিসেবে কতটা বর্বর তা প্রমাণ করে।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেনোসাইড বক্তা হাসান মোর্শেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর দিলারা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ফারজানা সিদ্দিকা। অনুষ্ঠান পরিচালনা করেন সেমিনার আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. শিরিন শারমিন সরকার।