বিশ্বম্ভরপুরে প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও এতিম মাদ্রাসায় ঢেউটিন বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন / ০
বিশ্বম্ভরপুরে প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও এতিম মাদ্রাসায় ঢেউটিন বিতরণ

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নে কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান ও এতিম মাদ্রাসায় ঢেউটিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্বম্ভরপুর প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে, সংস্থার সভাপতি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা মো. বাবুল মিয়া’র বিদেশ গমন উপলক্ষে কলায়া হাজী মজিদ উল্লাহ পাবলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ।
সংস্থার উপদেষ্টা ও ইসলাম গঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি মো. ফজলুল হক দোলন এর সভাপতিত্বে ও সংস্থার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কবি মো: মাসুদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন রাকিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার উপজেলা শাখার সভাপতি ও প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা মো: বাবুল মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নুর আলী (মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়), প্রধান শিক্ষক মো. তারেক আহমেদ (দিলসাদ আলম বালিকা বিদ্যালয়),  সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম মাসুদ আহমেদ, সার্ক আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মোসাহিদ মিল্টন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ, মহসিন কবির, প্রধান শিক্ষক কাজল চন্দ্র তালুকদার (হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়) চেয়ারম্যান ফারুক আহমেদ (ফতেহপুর ইউনিয়ন পরিষদ), সমাজসেবক সওগাত উছমান চৌধুরী তিমন, ম্যানেজিং কমিটির সভাপতি হাজী সাহাবউদ্দিন সাবুল (মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়)।

বক্তারা প্রবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, “প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা কেবল দেশের অর্থনীতিকেই সমৃদ্ধ করছেন না, বরং নিজ নিজ এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষার বিস্তার ও মানবিক কার্যক্রমেও বিশেষ অবদান রাখছেন। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান আগামী প্রজন্মকে পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে এবং এতিমখানায় ঢেউটিন বিতরণের মতো উদ্যোগ অসহায় মানুষের কল্যাণে বড় ভূমিকা রাখবে। পরে এলাকার ছয়জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং এতিমখানার সার্বিক সহায়তায় ঢেউটিন প্রদান করা হয়।
সামাজিক কল্যাণমূলক এ আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজ উন্নয়ন ও মানবসেবামূলক এই ধরনের প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। এমন আয়োজন এলাকয় অব্যহত রাখবেন বলে আশা ব্যক্ত করেন উপস্থিতিবৃন্দ।