তেতুলিয়ায় ওয়ার্ড পয্যায়ে উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন /
০ Views
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
তেতুলিয়ায় ওয়ার্ড পর্যায়ে ৬ষ্ঠ দিনের মত উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মে ) বিকালে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের আয়োজনে তেতুলিয়া দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে
উপজেলার ৩ নং সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এই উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপির চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাইদুর রহমান বাবলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাশেম আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ওয়ার্ড সভার মূল লক্ষ্য ও বিষয়বস্তু:
জনগণের চাহিদার নিরিখে বাজেট করা,
(২) স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা করা,
(৩) বাস্তবায়িত ও পরিকল্পিত কার্যক্রম স¤পর্কে জনগণকে স্বচ্ছ ধারণা দেয়া,
(৪) ইউনিয়ন পরিষদকে পেশাদারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা,
(৫) এসডিজি-এর আওতাভুক্ত কার্যক্রমকে পরিকল্পনা ও বাজেটের আওতায় আনা,
(৬) সুশাসনের পথ সুগম করা,
(৭) রাজস্ব প্রদান তথা আয় বৃদ্ধিতে জনগণকে উদ্বুদ্ধ করা এবং অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা; এবং
(৮) ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জনঅংশগ্রহণ বৃদ্ধি করা ও জনসাধারণের সহায়তার ক্ষেত্রগুলো উন্মোচিত করা।
এ বিষয়ে শনিবার বিকালে তেতুলিয়া ইউপির চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক জানান,
স্থানীয় সরকার আইন, ২০০৯ অনুযায়ী ইউনিয়ন পরিষদের আওতাধীন প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা, স্বচ্ছতা ও স্থানীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ওয়ার্ড উন্মুক্ত সভা আয়োজন করা হচ্ছে। এই সভাগুলোতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী বাছাই এবং স্থানীয় সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :