
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এক বীরমুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন( ৮৫) নামে রশি দিয়ে হাত বেধে পৈশাচিক কায়দা মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মডেল থানা পুলিশ কাছে লিখিত অভিযোগ পেশ করা হয়েছে।
মঙ্গলবার ৫ মে বিকালে তিরনই হাট ইউপি ডেমগছ গ্রামে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের ছেলে মিজানুর রহমানের সাথে তার তিরনই হাট, ডেমগছ এলাকা শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক বিরোধ চলছিল। সকাল ১০টার দিকে ওই বৃদ্ধ মুক্তি যোদ্ধা বেলায়েত হোসেন তার নাতনি মালিহাকে একনজর দেখার জন্য ডেমগছ এলাকায় বিবাদীগণের বাড়িতে যান।
সেখানে উপস্থিত হওয়া মাত্রই বিবাদীগন আইনুল হক (৫৫), মোঃ রবি (২৫), মোঃ ভুট্টু (৫৫) ও মোছাঃ মাজেদা বেগমসহ অন্যান্যরা তার ওপর অতর্কিত হামলা চালায়। বৃদ্ধ বেলায়েত হোসেনকে তারা একটি রশি দিয়ে হাত-পা বেঁধে বাড়ির আঙিনায় ফেলে রাখে এবং বাঁশের লাঠি দিয়ে এলোপাথারি মারধর করেন।
অভিযোগে মিজানুর রহমান জানান,নির্যাতনের এক পর্যায়ে বিবাদীগণ ঘর থেকে বটি, ধারালো দা ও কুড়াল বের করে এনে ৮৫ বছরের ওই বৃদ্ধা মুক্তিযোদ্ধাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। স্থানীয় প্রতিবেশীদের মারফত খবর পেয়ে মিজানুর রহমান দ্রুত থানা পুলিশের দ্বারস্থ হলে।পরে তেতুলিয়া পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে বিবাদীগণের বাড়ি থেকে উদ্ধার করে তেঁতুলিয়া সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ জাকারিয়া (৪৫) ও মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৩) সহ আরও অনেকে দেখেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় পুলিশ কে অনুরোধ এলাকা বাসি।
তেঁতুলিয়া মডেল থানা অফিসার্স ইনচার্জ লাইসুর রহমান জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :