
বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি ২ কোটি ৪৭ লক্ষ টাকার উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তালিমপুর ইউনিয়নের মরা কাকড়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নবপল্লব প্রকল্পের আওতায় এবং সিএনআরএস-এর বাস্তবায়নে, বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে খাল পুনঃখনন করা হয়েছে।
এছাড়া, বর্ণি ইউনিয়নে ২ কোটি ৭ লক্ষ টাকার আরসিসি সড়কের উদ্বোধন করেন এমপি। নতুন সড়ক এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।
হাতলিয়া এলাকায় ২৩ লক্ষ টাকার দলছড়া খাল পুনঃখনন কাজও পরিদর্শন করেন তিনি, যা জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে সহায়ক হবে।
উদ্বোধন ও পরিদর্শনে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :