
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুবসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে জয়চণ্ডী ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রবিবার (১০ নভেম্বর) দুপুরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন লেবু ও লোকমান মিয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে। শনিবার দিবাগত রাতে জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :