
প্রতিনিধি খাদেমুল ইসলাম-
তেতুলিয়ায় প্রচণ্ড গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শনিবার ২৭:এপ্রিল সকালে তেতুলিয়া উপজেলা হাসপাতাল গিয়ে জানা যায়, ২৭ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার ডায়রিয়ায় আক্রান্ত ১৭ জন নারী, ১১ জন পুরুষ ও ২৫ শিশুসহ মোট ৫৩ জন রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রাজিনুল হক জানান, শনিবার সকাল ৯টা থেকে বুধবার বিকাল ৩টা পর্যন্তরেনু বেগম, হুসনেয়ারা বেগম,শেখ কামাল, শামিম, জিয়াউল, আশরাফুল সহ অন্তত ১০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্যালাইনসহ ঔষধের সরবরাহ সংকট থাকার পর এখনভর্তি হওয়া রোগীদের ফ্রি স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১০ জন সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছেন। বর্তমানে ৫৩ জন ভর্তি রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচএ) ডা. মাসুদ পারভেজ বলেন, বিশুদ্ধ পানির অভাব, প্রচণ্ড গরম, তৈলাক্ত খাবারের প্রভাবে ডায়রিয়া ছড়াচ্ছে। এতে ভয়ের কিছু নেই। ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে তিনি জানান, পর্যাপ্ত স্যালাইন ও অন্যান্য ওষুধপত্র মজুত আছে। তেতুলিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিসংখ্যান সুত্র জানায়, তেতুলিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শূন্য পদের সংখ্যা ২৮ টি পদ রয়েছে। এখন কর্তব্যরত চিকিৎসক মাত্র তিনজন তাদের ১লক্ষ ২৪ হাজার জনসংখ্যা মানুষের বিপরিদে সেবা দিচ্ছেন।। এ ব্যাপারে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প:প: কর্মকর্তা ডাঃ মাসুদ পারভেজ বলেন, চাপ সামলাতে আমরা হিমশিম খাচ্ছি বলে জানান।
আপনার মতামত লিখুন :