জামালগঞ্জে ভিটামিন এ’ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ৭, ২০২২, ১০:৪৫ অপরাহ্ন /
জামালগঞ্জে ভিটামিন এ’ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা
তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর মঈন উদ্দীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নিয়াজ মোর্শেদ তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ অলিদুজ্জামান, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ আব্দুন নাসের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন।

উপস্থিত ছিলেন, ডাঃ নুসরাত জাহান, ডাঃ রোমেনা বেগম, ডাঃ শরীয়ত উল্লাহ, ডাঃ আঃ বাতেন, বিশ্ব স্বাস্থ সংস্থার প্রতিনিধি ডাঃ জাকারিয়া, ডাঃ শাহেদুল আলম ভুঁইয়া, ডাঃ মোঃ ওমর ফারুক, ডাঃ আলমগীর হোসেন, ডাঃ আয়েশা আক্তার সুমি, ডাঃ নমিতা রায় চৌধুরী, চিকিৎসা সহকারী শরিফুল ইসলাম ও মোশাররফ হোসেন, নার্সিং সুপার ভাইজর নির্লিপ্তা রানী হালদার, স্বাস্থ কর্মী শৈলেন্দ্র দেবনাত, হুমায়ূন কবীর চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, চলতি মাসের (জুন) ১২-১৫ তারিখ পর্যন্ত উপজেলার সকল ইউনিয়নে ভিটামিন এ’ক্যাম্পেইন চলবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলায় ১২০ কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। তার মধ্য যাদের বয়স ৬-১১ মাস সে সকল শিশুদের “নীল রঙের” ভিটামিন এ- ক্যাপসুল, আর যাদের বয়স ১২-৫৯ মাস সে সকল শিশুদের ” লাল রঙের” ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।  শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি  মত ঘরের তৈরী সুষম খাবার খাওয়াতে হবে।

ভিটামিনের অভাবে রাতকানা রোগ, শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, রক্তস্বল্পতা ইত্যাদি দেখা দিতে পারে। এ থেকে উত্তরণের জন্য ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পাশা-পাশি সবুজ শাক-সবজি ও রঙিন ফলমূল যেমন, গাজর, মিষ্টি কুমড়া, পাকা পেঁপে, পাকা কাঁঠাল, টমেটো ও ফুলকপি ইত্যাদি নিয়মিত খাওয়ানোর পরামর্শ প্রদান করেন।