প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন বয়কট করলো ইমরানের দল


Nazrul Islam প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ন /
প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন বয়কট করলো ইমরানের দল

ডেস্ক রিপোর্ট

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পাকিস্তানের জাতীয় পরিষদের আজকের অধিবেশন বয়কটের ঘোষণা দিয়েছে সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জিয়ো নিউজ উর্দু।

সোমবার (১১ এপ্রিল) জাতীয় পরিষদের অধিবেশন শুরুর আগে দলটির সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের আজকের অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। পিটিআইয়ের কোনো সংসদ সদস্য এ নির্বাচনে অংশ নেবে না।

ওই বৈঠকেই পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। এর আগে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর প্রথমবারের মতো তিনি পার্লামেন্টে আসেন ।

ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনে পৌঁছানোর পর ইমরান খানকে ঘিরে ধরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থক ও সাংবাদিকরা।  এসময় পিটিআই নেতারা স্লোগান দিতে থাকেন।

দ্য সিলেট পোস্ট/এনআই