বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছেই এই দেশ ও জাতী নিরাপদ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২২, ১০:১১ পূর্বাহ্ন /
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছেই এই দেশ ও জাতী নিরাপদ
তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ (সুনামগঞ্জ)  প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব এর সভাপতিত্বে ও মাহবুবুল কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, সংরক্ষিত ভাইরাস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আব্দুন নাসের, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণত সম্পাদক এম.নবী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতোনা। বঙ্গবন্ধুর কারনেই আমরা আজ স্বাধীন ভাবে এ দেশে বসবাস করছি। জাতীয় সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা তাদের যথাযথ  সম্মান পাচ্ছেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই এই দেশ ও জাতী নিরাপদ।
জননেত্রী শেখ হাসিনা এদেশে ক্ষমতায় আসার পর যারা বঙ্গবন্ধু কে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করেছে ও বাংলাদেশ কে যারা হত্যা করতে চেয়েছিল সেই ঘাতকদের আজ বিচার হচ্ছে। মানবতার ফেরিওয়ালা জননেত্রী শেখ হাসিনা গৃহহীন-ভুমিহীন মানুষের জন্য ভূমি ও গৃহ নির্মাণের ব্যবস্থা করে দিচ্ছেন। আওয়ামী লীগ সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন এ দেশে যারা ৬০ বছরের উর্দ্ধে তাদের কে সরকারী ভাবে সম্মানী প্রদান করা। আমাদের সরকারের আমলেই হাওরে নির্মিত হবে শেখ হাসিনা উড়াল সড়ক। সাজনা-জামালগঞ্জে ব্রিজ নির্মাণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর হাওরবাসীর প্রতি বিশেষ নজর রয়েছে। তাই আগামীতে ও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আহবান জানান।
এর পুর্বে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।