মধ্যরাতে জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২২, ১১:৫৭ অপরাহ্ন / ০
মধ্যরাতে জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট প্রতিনিধিঃ

মধ্যরাতে সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক যুবক গুরুত্বর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিক দূর্ঘটনার বিস্তারিত জানা যায় নি।

নিহত যুবকের নাম শাওন দাস (২১)। তিনি উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামের লুকেশ দাসের ছেলে। গুরুত্বর আহত ধন দাস (২২) একই গ্রামের কুটই দাসের ছেলে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার এবং দূর্ঘটনাকবলিত মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে বলা হয়েছে। তাদের কাছে লাশ ও মোটরসাইকেল হন্তান্তর করা হবে।