
বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সেচ্ছাসেবকলীগের পদ প্রত্যাশী নেতা আহমেদ কীবরিয়ার একটি গোপন ফটো ফাঁস হয়েছে। তা নিয়ে উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ-সংগঠনের মধ্য বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
আজ রবিবার (২২ জানুয়ারি) দুপুরবেলা তার নিজস্ব ফেইসবুক আইডি (Ahmed Kibriya) থেকে একটি অপ্রত্যাশিত ফটো ভাইরাল হয়।
জানা যায়, আহমেদ কীবরিয়া উপজেলার বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের বাসিন্দা। সে বড়লেখা উপজেলা সেচ্ছাসেবকলীগের গত সেশনের কমিটিতে সাধারণ-সম্পাদকের পদ প্রত্যাশী ছিলো। কিন্তু রাজনৈতিক সক্রিয়তা কম থাকার কারণে সে উক্ত পদ থেকে বঞ্চিত হয়। তবে বর্তমানে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত না হওয়ায় সে উপজেলা পর্যায়ের অন্য পদ প্রত্যাশী।
আপনার মতামত লিখুন :