সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কোটি টাকার স্বর্ণসহ আটক ৪


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২১, ১২:৫৮ পূর্বাহ্ন /
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কোটি টাকার স্বর্ণসহ আটক ৪

সিলেট প্রতিনিধিঃ

আবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ কেজি ২শত ২০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল। এঘটনার সাথে জড়িত চার জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা। গ্রেফতারকৃতরা হলেন-, হবিগঞ্জ জেলার নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।

২৭ ডিসেম্বর সোমবার সকালে দুবাই থেকে আগত বাংলাদেশে বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে আয়রন মেশিন ও জুসার মেশিনে করে আনা স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৭ কোটি টাকা।

ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা শাখার উপ কমিশনার মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা আয়রন মেশিন ও জুসার মেশিনের নীচে স্বর্ণ ঢালাই করে খুবই দক্ষতার সাথে সিলেটে নিয়ে আসেন। তাদের চলাফেরা সন্দেহ হলে তাদের মালামাল তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।