বড়লেখায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২১, ১২:৩৭ পূর্বাহ্ন /
বড়লেখায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মাহমুদ হাসান, বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় (২৪ নভেম্বর) বুধবার বাদ যোহর খতমে কোরাআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর উদ্যোগে বড়লেখার একটি মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে খতমে কোরাআন ও দোয়া মাহফিলের আয়োজন করে বড়লেখা উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদল।

এসময় মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম খোকন, সহসাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, বড়লেখা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাইজ উদ্দিন, বড়লেখা পৌর যুবদলের সদস্য সচিব সিপার আহমদ, বড়লেখা পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন, বড়লেখা উপজেলা ছাত্রদল নেতা সাব্বির আবির প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া সমাপ্তির পর এতিম শিশুদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয় ।