কুলাউড়ায় আওয়ামীলীগ নেতা আজমল গ্রেপ্তার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন / ০
কুলাউড়ায় আওয়ামীলীগ নেতা আজমল গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া উপজেলার জয়চণ্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য আজমল আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জয়চণ্ডি ইউনিয়নের বিজয়াবাজার থেকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজমল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
‎
‎কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।