
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক স্থানীয় শাসনের জন্য নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা শীর্ষক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ডিনেট এর নির্বাহী পরিচালক মাহমুদ হাসান।
কর্মশালায় নাগরিক কণ্ঠস্বরকে প্রাতিষ্ঠানিক পদক্ষেপে রূপ দেওয়া, স্থানীয় পর্যায়ে নাগরিক–সরকার সংযোগ শক্তিশালী করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবা ও সুযোগে প্রবেশাধিকার সহজ করার উপায় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সামাজিক সুরক্ষা, জীবিকা, জলবায়ু-সহনশীলতা ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন সরকারি কর্মসূচি ও সেবা থাকলেও অনেক নারী, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র কৃষক ও যুবসমাজসহ প্রান্তিক নাগরিক এসব সুবিধা থেকে বঞ্চিত। সর্বোপরি নাগরিকের উদ্বেগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে পৌঁছানো একান্ত প্রয়োজন।
ডিনেটের নির্বাহী পরিচালক মাহমুদ হাসান আরও বলেন, মৌলভীবাজারে মানুষের কথা বলার জন্য শুধু আরেকটি ব্যবস্থা প্রয়োজন নেই; প্রয়োজন এমন একটি শক্তিশালী ব্যবস্থা, যার মাধ্যমে মানুষের কথা শোনা হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হবে, সাড়া পাবে এবং ফলাফল সম্পর্কে মানুষকে জানানো হবে।”
আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মহিউদ্দিন তুহিন, উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার, যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী, ভূকশিমইল ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন, কুলাউড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, ডিবিসির এম শাহবান রশীদ চৌধুরী অনি, ইউপি সদস্য কয়ছর রশীদ ও সিলভেষ্টার পাঠাং, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান, ভিডিও’র নির্বাহী পরিচালক শাহীন আহমদ, সাকো’র নির্বাহী পরিচালক শামীম আহমদ,
নাগরিক সমন্বয় প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আসিফ আহমেদ তন্ময়, প্রজেক্ট অফিসার আবদুল্লাহ আল রাশেদ, ফিল্ড ম্যানেজার রাজিব সালেকিন, নিঃস্ব সহায়ক সংস্থার ব্যবস্থাপক আতিকুর রহমান, প্রচেষ্টা কো-অর্ডিনেটর মুক্তা রাণী দেব, এনএসএসের সাদেকা ভূইয়া, সিঙ্গুর পুঞ্জির ববিতা ডিও প্রমুখ।
আপনার মতামত লিখুন :