
খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে তেঁতুলিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় তেঁতুলিয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে দৈনিক দিনকাল -এর তেঁতুলিয়া প্রতিনিধি সোহবার আলীকে সভাপতি এবং দৈনিক কালবেলা তেতুলিয়া প্রতিনিধি মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি তরিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হয়।
সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকদের স্বার্থরক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেসক্লাবের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা সভা শেষে করে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতি ও এক-তৃতীয়াংশ সদস্যের মৌন সমর্থনের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক মজিবর রহমান।
নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে তেঁতুলিয়া প্রেসক্লাব আরও গতিশীলভাবে স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং এলাকার মানুষের কথা তুলে ধরতে কাজ করবে।
আপনার মতামত লিখুন :