নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে ॥
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র দায়েরকৃত মামলায় ছাত্রদল নেতা জামিন মঞ্জুর করা হয়েছে। রবিবার (২ আগষ্ট)এনসিপি কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার মামলায় স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে ছাত্রদলের ১১ নেতাকর্মী অস্থায়ী জামিন পেয়েছেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট কুতুব উদ্দিন আহমেদ জুয়েল। তিনি জানান, ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ মামলার ১১ আসামি হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজেন্স-১ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলার মেডিকেল সার্টিফিকেট (এমসি) দাখিল না হওয়া পর্যন্ত আসামিদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন। ওসি জানান, ছাত্রদলের নেতাকর্মীরা জামিন পেয়েছেন। অপর মামলার আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :