কুলাউড়ায় মুল্লুক চলো দিবসে র‌্যালী ও সমাবেশ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন /
কুলাউড়ায় মুল্লুক চলো দিবসে র‌্যালী ও সমাবেশ
কুলাউড়া প্রতিনিধি 
বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট ও বাংলাদেশ জাসদের উদ্যোগে ‘মুল্লুক চলো’ দিবস পালন করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেল ৪টায় এ উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়ের সভাপতিত্বে ও বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম। বক্তব্য দেন, বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আ স ম সালেহ সুহেল, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, চা শ্রমিক নেত্রী গীতা রাণী কানু, চা শ্রমিক নেত্রী লছমী রাণী রাজভর, চা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক চন্দন গৌড়। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সহসভাপতি মো. সোহাগ মিয়া, কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ৬নং কাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজাদ মিয়া, বাংলাদেশ যুব জোটের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম হেলাল, পৃথিমপাশা ইউনিয়ন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কালিটি চা বাগানের শ্রমিক নেতা সন্তোষ রায়, লোহাইউনি চা বাগানের শ্রমিক নেতা দিলীপ পাশী, হলিছড়া চা বাগানের কৃষ্ণ দাস, শান্তি দাস, সুমিত্রী দাস, লোহাউনি চা বাগানের পঞ্চায়েত সেক্রেটারী রবি সিংহ ভৌমিক, দিলীপ পাশী, সুমন বাউরী, অনন্ত সিং ভৌমিক, সুমিত্রা দাস, ছাত্রনেতা বাবলু গোয়ালা প্রমুখ।
সভায় বক্তারা ১৯২১ সালের ২০ মে চা শ্রমিকদের মুল্লুক চলো আন্দোলনে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই ১০৫ বৎসরেও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি।তারা পায়নি ভূমির অধিকার, শিক্ষা স্বাস্থ্যসহ প্রায় সকল মৌলিক অধিকার থেকেই তারা বঞ্চিত। চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষে অন্যান্য শ্রমজীবির পাশাপাশি চা শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবী জানানো হয়। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এবং বাগান ম্যানেজমেন্টে চা শ্রমিকদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবী জানান। অবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু এবং চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবীও জানানো হয়।