ব্রাহ্মণবাজারে সজিব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন ভাটেরা ফ্রেন্ডস ক্লাব


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন /
ব্রাহ্মণবাজারে সজিব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন ভাটেরা ফ্রেন্ডস ক্লাব

কুলাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাজার খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে সজীব স্মৃতি ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের সমাপনী ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ১৮ ই এপ্রিল (শনিবার ) জালালাবাদ উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে জমজমাট ফাইনাল খেলায় ভাটেরা ফ্রেন্ডস ক্লাব ট্রাইবেকারে সিলেট শিবগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার নির্ধারিত সময়ে উভয় দল গোল শূন্য থাকলে ট্রাইবেকারে ৫-৪ গোলে সিলেট শিবগঞ্জ কে হারিয়েঘ চ্যাম্পিয়ন হয় ভাটেরা ফ্রেন্ডস ক্লাব।

ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি সরওয়ার আলম বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজীত দলের হাতে ট্রফি ও মোটরসাইকেল তুলে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্জ শওকতুল ইসলাম শকু । এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি বিশিষ্ট বিএনপি নেতা প্রফেসর ড, সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, যুক্তরাজ্য বিএনপি নেতা অধ্যাপক কমর উদ্দিন জামাল, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম‍্যান রফিক আহমেদ, কুলাউড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একে এম শাহজালাল, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কাদিপুর বিএনপির সভাপতি মুক্তার আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ টিপু, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মৌসুম সরকার, ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক ইউপি সদস্য শামছুল হক সুন্দর মিয়া প্রমূখ।

এছাড়াও ফাইনাল খেলায় খেলোয়াড় কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা উপলক্ষে ওইদিন দুপুর থেকেই ক্রীড়াপ্রেমী হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হওয়ায় তিল ধারনের ঠাঁই নেই।